ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭

মোঃ  শিহাব উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা সাংবাদিক জয়নাল আবেদীন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) সোনারগাঁয়ের বারদীতে জমির বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক জয়নাল আবেদীন। হামলায় তিনি মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাংবাদিক জয়নাল আবেদীন জানান, তার বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশী নবীর হোসেনের বাথরুম সংস্কার নিয়ে বিরোধ চলছিল। ইতোমধ্যে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকালে তার বড় ভাই রাজমিস্ত্রি নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কার করতে গেলে নবীর হোসেন ও তার লোকজন তার বড় ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

জয়নাল আবেদীন আরও জানান, খবর পেয়ে তিনি দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে সেখানে যান। এ সময় তাকে কোনো উস্কানি ছাড়াই লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা ও কপালে গুরুতর জখম হয়। এর আগেও তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা এবং বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, “আমার ওপর এই হামলার বিচার চাই। আমি ইতোমধ্যে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ