ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

​রংপুরের পীরগাছায় শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন না করায় বাবার চড় খেয়ে ক্ষোভে পিতা মহুবার রহমানকে (৫৫) বুকে চাকু মেরে নির্মমভাবে হত্যা করেছে ছেলে হাসানুর রহমান (২২)। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহুবার রহমানের ছেলে হাসানুরের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ীসহ কয়েকজন তাঁদের বাড়িতে এলে হাসানুর তাঁদের বসার অনুরোধ বা আপ্যায়ন করেননি। এতে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন করতে নির্দেশ দেন। কিন্তু ছেলে কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে বাবা তাঁকে একটি চড় মারেন।

​পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শাশুড়ীর সামনে বাবার চড় খাওয়াকে অপমানজনক মনে করে চরম ক্ষুব্ধ হয় হাসানুর। একপর্যায়ে ঘর থেকে ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমানের মৃত্যু হয়।

​ওসি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ