ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- ২৬ সেপ্টেম্বর ২০২৬ বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে শিশুটির স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৭ নম্বর কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ি সংলগ্ন একটি পানবরজের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসলিমা খাতুন ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রাতে পানবরজের পাশে একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তারা সেটি খুলে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। কী কারণে এবং কারা শিশুটিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিশুটির বাবা, চাচাসহ স্থানীয় উত্তেজিত জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পানবরজের মালিকের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে বাড়িঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ