ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে আট বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে একই খাবারের উচ্ছিষ্ট খেয়ে কয়েকটি মুরগি মারা গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহনপুর গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মো. ছত্তর মিয়া (৪৪) রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগে ছত্তর মিয়া বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার বসতঘরে অনধিকার প্রবেশ করে রান্না করা খাবারে বিষ মিশিয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুরে ছত্তর মিয়ার আট বছর বয়সী ছেলে দ্বীন ইসলাম রান্না করা ভাত ও তরকারি খেতে শুরু করে। এ সময় খাবার থেকে বিষের গন্ধ পেয়ে সে খাওয়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরে ওই খাবারের উচ্ছিষ্ট বাড়িতে থাকা মুরগিকে খাওয়ানো হয়। অভিযোগ অনুযায়ী, খাবার খাওয়ার পর কয়েকটি মুরগি মারা যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান ছত্তর মিয়া।

ছত্তর মিয়ার দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ক্ষতি করার সুযোগ খুঁজছে। এ ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও সাক্ষীরা অবগত রয়েছেন। শিশুর চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ছত্তর মিয়া।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ