ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তথ্য অধিকার দিবসের কর্মসূচি

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি-আলোচনা সভা

মোঃ রিয়ায এলাহী রাজন গাইবান্ধা জেলা প্রতিনিধি:- ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে দিবসটির র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি অফিস চত্বরে এসে শেষ হয়।

পরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেদায়েতুল ইসলাম, ক্রাইম অ্যান্ড অপস শাখার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীর, শিক্ষাবিদ মাজহারুল মান্নান, প্রেসক্লাব গাইবান্ধার (মূলধারা) সভাপতি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস।

এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপতথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তথ্য যাচাইয়ের গুরুত্বও বেড়েছে।

তারা বলেন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা গেলে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী হবে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়লে অপতথ্য ও গুজব প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্য যাচাই করে প্রচার ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি-আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ