ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

বোদায় অবসরপ্রাপ্ত মউশিক শিক্ষক-কেয়ারটেকারদের সম্মাননা, পাশে দাঁড়াল প্রয়াতদের পরিবারে

বোদা ১ অক্টোবর ২০২৬ পঞ্চগড়ের বোদায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) তিন অবসরপ্রাপ্ত শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত তিন মউশিক শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তার অংশ হিসেবে একটি করে গরু উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বিদায়ী সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বোদা উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মউশিক শিক্ষক কল্যাণ সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও সামাজিক মূল্যবোধ গঠনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন বোদার ফিল্ড সুপারভাইজার মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির রংপুর বিভাগীয় সভাপতি আবুল বাশার, খোশবাজার ছা. দা. কামিল মাদ্রাসার সাবেক সুপার ও বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মান আলীসহ অন্যরা।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের কর্মজীবনের স্মৃতিচারণ করে তাদের ভবিষ্যৎ জীবনের সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনের দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল প্রয়াত তিন মউশিক শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ। তাদের পরিবারের হাতে একটি করে গরু উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রয়াত শিক্ষকদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত অতিথিরা প্রয়াত শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মউশিক শিক্ষক, কেয়ারটেকার, শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বোদায় অবসরপ্রাপ্ত মউশিক শিক্ষক-কেয়ারটেকারদের সম্মাননা, পাশে দাঁড়াল প্রয়াতদের পরিবারে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ