ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

বাংলাদেশের বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান সম্পদ বেড়েছে একদিনে

এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, বাণিজ্য ডেস্ক:- বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ আবারও ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ১০০ কোটি ডলার।

টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ার কারণেই মূলত তাঁর সম্পদে এই বড় উল্লম্ফন হয়েছে। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশি মুদ্রায় এক দিনে তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাংলাদেশের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ এক দিনে মাস্কের সম্পদ বৃদ্ধির পরিমাণ বাংলাদেশের পুরো বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান।

এদিকে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে ওঠে। একই সময়ে টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।

টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ওই প্রান্তিকে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে।

ফোর্বসের তালিকায় ইলন মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এর আগে গত ১২ জুন অল্প সময়ের জন্য মাস্কের সম্পদের পরিমাণ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ