ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নানা আয়োজনে দৌলতবাড়ীতে খোশরোজ শরীফ উদ্‌যাপন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ী দরবার শরীফে নানা কর্মসূচির মধ্য দিয়ে খাজা-এ সৈয়দ নাঈম উদ্দিন আহমেদের ৫২তম পবিত্র খোশরোজ শরীফ পালিত হয়েছে। এ উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, সুন্নাতে খৎনা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও তাবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানটি মাওলানা মুস্তাকিম পাঠান এর সঞ্চালনা বক্তব্য দেন দৌলতবাড়ী দরবার শরীফের গদ্দীনিশীন পীর ও বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দীন ভূইয়া প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে বাহাউদ্দিন এমাদিয়া দৌলতবাড়ীর মহাসচিব সৈয়দ মাঈন উদ্দিন আহমেদ জুম্মান, সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ ও সৈয়দ ইখতিয়ার উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের একপর্যায়ে বিজয়নগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে আপ্যায়ন করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

বক্তব্যে সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বলেন, ইসলামের সূচনালগ্ন থেকেই মুসলমানদের মধ্যে ফেরকাগত মতপার্থক্য রয়েছে। তবে মৃত্যুর পর পুনরুত্থান ও পরকালের বিশ্বাসের বিষয়ে সবাই একমত।

উপস্থিত অতিথি ও ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, সবাইকে হয়তো মঞ্চে জায়গা দিতে পারিনি; কিন্তু আপনাদের সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা রয়েছে।’

খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও সুন্নাতে খৎনা কর্মসূচির পাশাপাশি দুপুরে অতিথি, ভক্ত ও মুরিদদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দরবার শরীফের ভক্ত, মুরিদ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নানা আয়োজনে দৌলতবাড়ীতে খোশরোজ শরীফ উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ