ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

সেরা লেখক সম্মাননা পেলেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি:- বাবুই শিশুসাহিত্য উৎসবে  "পাখপাখালির ছড়া" গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা পেয়েছেন কবি ও শিশু সাহিত্যিক  এনামূল হক পলাশ। 

২৪ অক্টোবর ২০২৬, শনিবার ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত *'শিশুসাহিত্য উৎসব ২০২৬'* এ এই সম্মাননা প্রদান করা হয়। রাজধানী ঢাকার শিশু একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ এই সাহিত্য উৎসব সম্পন্ন হয়েছে। উৎসবের সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।

সারাদেশ থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিকের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত ছিল পুরো উৎসব প্রাঙ্গণ। দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, জাদুকরী প্রদর্শনী এবং লেখক-সম্পাদকের মুখোমুখি সংলাপসহ নানা বৈচিত্র্যময় পর্ব।

গুণীজনদের উপস্থিতিতে উৎসব মুখর উদ্বোধন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে এবং জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্যের পর শুরু হয় "শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা" বিষয়ক প্রবন্ধ পাঠ এবং মূল আলোচনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী, শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

দিনব্যাপী আনন্দঘন আয়োজন ও সাহিত্য চর্চা সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন বুথ থেকে ব্যাগ ও কুপন বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা। চা-চক্রের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও লেখকদের অংশগ্রহণে শিশুতোষ ছড়া ও কবিতা পাঠের আসর বসে।

দুপুরের বিরতির আগে লেখকদের উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার পরীক্ষা নিতে আয়োজন করা হয় তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা প্রতিযোগিতা। দুপুরের খাবারের পর আকর্ষণ হিসেবে ছিল একটি মনোজ্ঞ জাদু প্রদর্শনী।

লেখক-সম্পাদক মুখোমুখি এবং সম্মাননা প্রদান বিকেলের অধিবেশনে অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল জাতীয় পত্রিকার শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের সরাসরি প্রশ্নোত্তর ও মুখোমুখি সংলাপ।

দিনশেষে  বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬' প্রদান করা হয়। তাতে অন্যান্যদের সাথে "পাখপাখালির ছড়া" গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা পেয়েছেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ। সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবের সফল সমাপ্তি ঘটে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই উৎসব বাংলাদেশের শিশুসাহিত্যকে আরও সমৃদ্ধ এবং গতিশীল করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সেরা লেখক সম্মাননা পেলেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ