ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিলেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির

সানাউল্লাহ সুমন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ হতে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ০৬ সপ্তাহব্যাপী “মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ” কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষে আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তরুণ অংশগ্রহণ করছে। 

 সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তার দায়িত্বপূর্ণ এলাকায় এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা সম্পন্ন মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। 

ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে 'ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং' প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সহ ৫৩ বিজিবি'র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান,  মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিলেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ