ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ বিল্টু খন্দকার।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপুর গ্রামে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারকাজ শুরু ও সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছিলেন এলাকাবাসী। বিশেষ করে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিল্টু খন্দকারের উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় এখন চলাচল অনেকটা সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এলাকার মানুষের জন্য উপকারী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ বিল্টু খন্দকার।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপুর গ্রামে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারকাজ শুরু ও সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছিলেন এলাকাবাসী। বিশেষ করে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিল্টু খন্দকারের উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় এখন চলাচল অনেকটা সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এলাকার মানুষের জন্য উপকারী।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ