খাগড়াছড়ির পিটাছড়ায় ‘বন ও প্রাণের উৎসব ২০২৬’-এ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’-কে।
গত ৩১ শে অক্টোবর (শনিবার) খাগড়াছড়ি জেলার পিটাছড়ায় অনুষ্ঠিত ‘বন ও প্রাণের উৎসব ২০২৬’-এ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্মাননা’ পেয়েছে পরিবেশবাদী সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।
উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া (এমপি) এবং উৎসবের আয়োজক পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ রাসেলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির কর্মী প্রবাস হালদার।
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সংগঠনটির দীর্ঘদিনের কার্যক্রম, পরিবেশবান্ধব উদ্যোগ এবং জীববৈচিত্র্য রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সম্মাননা অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।
সংগঠনটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এ অর্জন সংগঠনের সকল কর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সংগঠনটির সকল কর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীর অবদানকে উৎসর্গ করা হয়েছে এ সম্মাননা। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন