ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

মদনে পলিথিনবিরোধী অভিযানে ১২ বস্তা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

মোঃ রাসেল আহমেদ,ক্রাইম রিপোর্টার, নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় পরিবেশ সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলিথিনবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ২০/০৪/২০২৬ তারিখে দেওয়ানবাজার এলাকার আলুপট্টি নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক ১২ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে পলিথিন নিজস্ব হেফাজতে রাখার অভিযোগে ০১ জন ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০১টি মামলায় ৪,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মদন উপজেলার সহকারী ভূমি কমিশনার শাওলিন নাহার এবং মদন থানা পুলিশের একটি টিম। যৌথ এ অভিযানে পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সহকারী ভূমি কমিশনার শাওলিন নাহার বলেন, “পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়মিত অভিযান চলমান থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় সচেতনতা বৃদ্ধি করছে এবং অবৈধ পলিথিন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এর আগেও সহকারী ভূমি কমিশনার শাওলিন নাহার অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেকু (এক্সকাভেটর) জব্দসহ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে পরিচালিত অভিযানগুলো এলাকায় আইনশৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

মদনে পলিথিনবিরোধী অভিযানে ১২ বস্তা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ