ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

রাউজানে মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা অনুষ্ঠিত, ভক্তদের ঢল

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় জ্বালাকুমারী স্মৃতি সংসদের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

প্রায় দুই শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় ভজন সংগীত, মায়ের মালা অর্ঘ্য প্রদান, পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করেন লিটন দে। পূজা উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসব কমিটির সভাপতি শিবু ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর মুহুরীর তত্ত্বাবধানে আয়োজিত এ পূজা সফলভাবে সম্পন্ন হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক রুবেল দে, জনি বল, অঞ্জন ঘোষসহ সদস্যবৃন্দ।

এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তপন দে, সুমন দত্ত, বিষ্ণু দে, সুজিত দে, তপন মুহুরী ও স্বদেশ মুহুরী প্রমুখ।

স্থানীয়দের মতে, এই পূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এলাকার সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

রাউজানে মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা অনুষ্ঠিত, ভক্তদের ঢল

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ