ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিসহ ভারতীয় ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩ হাজার ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ