ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অকেজো রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধায় কর্মসংস্থান মেলা : বদলে যাওয়ার স্বপ্নে উজ্জীবিত তরুণ সমাজ

গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান।

মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

ইটভাটার ধোঁয়া ও তাপে বোরো ধানসহ ফসলের ক্ষয়-ক্ষতি, সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবি

প্রধানমন্ত্রীর যশোর সফর: ১২ দফা দাবিতে মুখর রাজপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কের দাবি

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:  আসন্ন যশোর সফরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ১২ দফা দাবিতে রাজপথে নেমেছে যশোরের সচেতন নাগরিক সমাজ। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই উন্নয়ন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি এক পর্যায়ে গণদাবিতে রূপ নেয়।মানববন্ধন থেকে যশোরের অবহেলিত জনপদকে আধুনিকায়নের লক্ষ্যে যে দাবিগুলো জানানো হয়েছে, তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

এছাড়া বেনাপোল-যশোর মহাসড়ককে ৬ লেনে রূপান্তর এবং আধুনিক রেল নেটওয়ার্ক সম্প্রসারণের দাবি জানানো হয়।ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে যশোরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং শহরের ভেতর থেকে যানজট নিরসনে আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি তোলেন বক্তারা। পাশাপাশি শিল্প ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিও মানববন্ধনে প্রাধান্য পায়। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের জন্য আধুনিক কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। এছাড়া বিরল প্রজাতির পশুপাখি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু মুরাদ, মোঃ নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার এবং কর আইনজীবী নাহিদ সালমা আক্তার। তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে যশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো উন্নয়নের দিক থেকে অবহেলিত। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই দাবিগুলো বাস্তবায়িত হলে যশোরের অর্থনীতি ও জনজীবনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।আয়োজক সংগঠনগুলো আলটিমেটাম দিয়ে জানায়, এই ১২ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমেই যশোরকে একটি স্মার্ট ও আধুনিক জেলায় রূপান্তর করা সম্ভব। তারা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর: ১২ দফা দাবিতে মুখর রাজপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কের দাবি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ