ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

পীরগাছায় দাদন ব্যবসা ঘিরে অভিযোগ, চাপে শিক্ষক-ব্যবসায়ী

রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন (হৈড্ডাপাড়া) গ্রামে দাদন ব্যবসা, মাদক সংশ্লিষ্টতা এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে এক মা ও ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মোছাঃ আয়েশা বেগম (৪০) ও তার ছেলে মোঃ আকাশ মিয়া (২২)-এর কর্মকাণ্ডে শিক্ষক, ব্যবসায়ীসহ অন্তত ৩০-৩৫ জন মানুষ ভুক্তভোগী বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনের সময় উচ্চ সুদে টাকা নিয়ে পরিশোধ করলেও বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে নেওয়া জামানতের চেক ফেরত দেওয়া হচ্ছে না। পরবর্তীতে সেই চেক ব্যবহার করে বড় অঙ্কের টাকা বসিয়ে মামলা করা হচ্ছে। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন এবং কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় এক সহকারী শিক্ষক জানান, তিনি ধার নেওয়া টাকা সুদসহ পরিশোধ করার পরও তার দেওয়া চেক ফেরত না দিয়ে উল্টো বড় অঙ্কের টাকার মামলা করা হয়েছে। বিচার চাইতে গেলে তাকে এবং এলাকার আরও কয়েকজনকে আসামি করে পাল্টা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ঋণের টাকা কয়েকগুণ বেশি পরিশোধ করার পরও ভয়ভীতি ও চাপের মুখে তারা বাড়ি ছাড়া হয়ে আছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তবে অভিযুক্ত আয়েশা বেগম ও তার ছেলে আকাশ মিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো অবৈধ দাদন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন; বরং তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, একজন শিক্ষকসহ সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দাদন ব্যবসার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

পীরগাছায় দাদন ব্যবসা ঘিরে অভিযোগ, চাপে শিক্ষক-ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ