ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

সরিষাবাড়ীতে বসতবাড়ীতে হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে  এক ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া এলাকায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার দিন ভুক্তভোগী অঞ্জনা রানী বাদী হয়ে ওই দিন রাতেই প্রতিপক্ষ চন্দন ঋষি কে প্রধান বিবাদী করে নারীসহ পাঁচজনের নাম উল্লেখ করে বিবাদী করে  সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া এলাকার চিনি মহন  ঋষির ছেলে চন্দন ঋষির সাথে একই গ্রামের মৃত দ্বীনি মোহন ঋষির স্ত্রী অঞ্জনা রানীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  এ বিরোধের জের ধরে প্রতিবেশী চন্দ্রন ঋষি, নিতাই ঋষি, মমতা রানী , শ্যামল ঋষি, তুলসী রানীর সঙ্গে এ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল সকালে আনুমানিক ১১টা ৩০ মিনিটে চন্দন ঋষি ও তার লোকজন নিয়ে সংঘবদ্ধভাবে অঞ্জনা রানীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের বসত ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং লাঠিসোটা ও গাছের ডালপালা দিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।

এ সময় ঘরের ভেতরে অবস্থানরত ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।  হামলায়র সময় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অভিযুক্তরা ভবিষ্যতেও ক্ষতি করার হুমকি দিচ্ছেন ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী অঞ্জনা রানী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সরিষাবাড়ীতে বসতবাড়ীতে হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ