ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি আরিফ গ্রেফতার

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৪) মদন দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম ওরফে নুরুল ইসলাম।

পুলিশ জানায়, এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই (নিঃ) সাকিব ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি মদন থানার মামলা নং-১৬, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, ধারা ৩৯৪ (পেনাল কোড) এর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেও মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, “আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি মামলার এজাহারভুক্ত এই আসামিকে গ্রেফতার করা আমাদের চলমান অভিযানেরই অংশ। মদন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোনো অপরাধী, সে যতই প্রভাবশালী হোক না কেন, আইনের বাইরে থাকার সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি আরিফ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ