ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের সেই দিন - ‘মহান মে দিবস’। ঘাম ঝরানো মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার জয়গান গেয়ে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন,অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী,ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান,হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

 সভায় বক্তারা শিকাগোর সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, "শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব।"

আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকের মানবিক মর্যাদা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আবেগঘন কণ্ঠে বক্তারা বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শ্রমিকরা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের হাসিমুখই হোক আজকের দিনের সার্থকতা। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে।

এর আগে শহরের প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ করে, যেখানে সর্বস্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুশোভিত র‍্যালিটি শ্রমিকদের সংহতি আর ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরে। আলোচনা সভা শেষে মেহনতি মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ