ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :-জগৎপুজ্য মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে উপলক্ষে ১ মে ২০২৬ খ্রি., ২৫৭০ বুদ্ধাব্দ, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুভাবে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ভোর পাঁচটায় বিশ্বশান্তি কামনায় পূজনীয় ভিক্ষুসংঘের বন্দনা ও প্রার্থনা, সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধের ধাতু প্রদর্শন, সকাল আটটায় সম্মিলিত বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, পুণ্যার্থীদের পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বুদ্ধ মুর্তি স্নান অষ্টপরিস্কারসহ সংঘদান, পূজনীয় ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, সকাল এগারটায় পূজনীয় ভিক্ষুসংঘের আহার গ্রহণ এবং দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিকেলে রয়েছে বুদ্ধজয়ন্তী ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে বিকাল ৪টায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা, বিকাল ৫টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি প্রদান, সনদপত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় বিশিষ্ট কীর্তনীয়া মিটুল বড়ুয়া’র পরিবেশনায়  বুদ্ধ কীর্তন।

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে বিকেলের মঙ্গল শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক’র অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো।

আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা অশান্ত বিশ্বে শান্তির বার্তা বয়ে আনুক। বুদ্ধের অহিংসা পরম ধর্ম দর্শন অনুসরণের মাধ্যমে বর্তমান যুদ্ধজড়িত বিশ্বে শান্তি আসতে পারে। মহাত্মা তথাগত গৌতম বুদ্ধ জগতের সকল প্রাণির সুখ-শান্তি নিশ্চিতে দেওয়া কর্মধারা অনুসরণ করলে পৃথিবী সুন্দর হয়ে উঠতে পারে। বক্তারা বুদ্ধের নীতি ও আদর্শ অনুসরণের জোর আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, অর্থ সম্পাদক ড. সুমনপ্রিয় মহাস্থবির, ভদন্ত প্রিয়বোধি স্থবির, ভদন্ত প্রজ্ঞাতিলক স্থবির, আপ্যাযন সম্পাদক ভদন্ত বিমলানন্দ স্থবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, সদস্য ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু। মঙ্গল শোভাযাত্রায় উদযাপন পরিষদের কর্মকর্তা সদস্যগণসহ হাজারো উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের প্রবেশ পথ শুরু হয়ে মোমিন রোড, চেরাগী চত্বর, জামালখান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ