ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :-       ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা।

আজ রাতে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে ডেইলি স্টার পত্রিকার ৩৫তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এছাড়া আজ ২ মে শনিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির মূল উদ্বোধন সিলেট থেকে একযোগে দেশব্যাপী ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এর আগে সকাল ১১ টায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত 'শিক্ষক সমাবেশ'- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর খুব কম দেশেই আমাদের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, তবে আমাদের প্রতি আল্লাহর রহমত আছে যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অত্যন্ত দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সংসদের সমাপনী বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলাম হিসেবে ক্রীড়া বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ শৈল্পিক অ্যাক্টিভিটিস থাকবে। এর ফলে বেসিক এডুকেশনের সাথে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।

তিনি আরও যোগ করেন, আমরা স্কিল বেইজড, নলেজ বেইজড এবং নিড বেইজড এডুকেশনের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ