ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

সফট বাইট ম্যানেজারের রহস্যময় মৃত্যু ও মালিককে আটক: পটুয়াখালীতে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: জেলার বেসরকারি কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর ম্যানেজার ফয়সাল বাদশার অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে আটকের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি।

রবিবার  (মে'০৩) সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহতের বন্ধু-স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

 মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পর্যালোচনায় ম্যানেজার ফয়সাল বাদশার অধীনে বিক্রয় ও অর্ডার সংক্রান্ত প্রায় ৮ লক্ষ টাকার গরমিল ধরা পড়েছিল। এ বিষয়ে ফয়সাল নিজের দায় স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন এবং ধাপে ধাপে অর্থ পরিশোধের আশ্বাস দেন। মালিকপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সময় ও সুযোগ দিয়েছিলেন বলেও বক্তব্যে উল্লেখ করা হয়। উক্ত ঘটনার দিন বুধবার (২৯ এপ্রিল) বিকালে ম্যানেজার ফয়সালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে মালিক ইমাম হোসেন সাদিক একজন সহকর্মীকে নিয়ে তার বাসায় যান। সেখানে ফয়সালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা হলেও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।  তারা বলেন, "আবেগপ্রবণ হয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়; বরং তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।"

মানববন্ধনে বক্তব্য রাখেন সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আধুরী, অ্যাডভোকেট অলিউল্লাহ, মুহাইমিন মোহাম্মদ অনিক, এস এম হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর রাকিব আকন এবং আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্দোলনকারীরা ইমাম হোসেন সাদিকের আইনগত অধিকার নিশ্চিত করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেও না করার আহ্বান জানান। মানববন্ধন থেকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ও গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

সফট বাইট ম্যানেজারের রহস্যময় মৃত্যু ও মালিককে আটক: পটুয়াখালীতে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ