ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে পৌনে ২ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার সময় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগ। গত শনিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার চৌরাস্তা এলাকায় এক যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। রবিবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে শনিবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ পটুয়াখালী সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ইজিবাইকটি থেকে ২৯ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।

অভিযান চলাকালীন সিগারেটের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেটগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় কোস্ট গার্ড। বর্তমানে জব্দকৃত এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে পৌনে ২ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ