ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝটিকা অভিযান

নীলফামারীতে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার।

 আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি:-নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে সদর থানার দুবাছড়ী গ্রামের জয়নাল আবেদীনের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল আলম, মো. জুলফিকার আলীসহ একটি বিশেষ দল লক্ষ্মীচাপ-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন নুরুজ্জামানকে ঘেরাও করে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে একটি পলিথিন প্যাকেটে রাখা ৬০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ০.২৭ গ্রাম হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট ওজন ১৬.২ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত সিলগালা করা হয় এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন (খাসপাড়া) গ্রামের মো. ওসমান গনি ও মোছা. জুলেখা বেগমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নীলফামারী সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। জব্দকৃত আলামত বিভাগীয় হেফাজতে রয়েছে এবং দ্রুতই তা আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নীলফামারীতে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ