ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা

আশীষ বিশ্বাস নীলফামারী  প্রতিনিধি :-নীলফামারীসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এখন ভুট্টা সংগ্রহের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাঠজুড়ে পাকা ভুট্টা তোলার মহাব্যস্ততায় সময় কাটছে স্থানীয় কৃষকদের।

বৃহস্পতিবার (৭ মে) জেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি থেকে পাকা ভুট্টা সংগ্রহ করে স্তূপ করে রাখছেন এবং পরবর্তী প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি নিচ্ছেন।

চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, সময়োচিত বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের যথাযথ পরিচর্যার কারণে জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কিছু এলাকায় ভুট্টার গাছ মাটির সাথে নুয়ে পড়ায় সেসব ক্ষেতের ফসল সংগ্রহে কৃষকদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ফলন ভালো হওয়ায় তারা এবার অধিক মুনাফার আশা করছেন। বিঘাপ্রতি জমিতে গড়ে ৩০ থেকে ৩৫ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বাজারে বর্তমানে ভুট্টার চাহিদা ও মূল্য সন্তোষজনক থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

মো. শাহাজান আলী নামে এক কৃষক জানান, বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকায় ভুট্টা বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভ নিশ্চিত করছে।

ব্যবসায়ীরাও এবারের মৌসুম নিয়ে আশাবাদী। ভুট্টা ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূল থাকলে কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীরাও এবার ভালো লভ্যাংশের মুখ দেখবেন। উৎপাদিত এই ভুট্টা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন খাদ্যশিল্পে সরবরাহ করা হবে।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ জানান, কৃষি অফিসের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও উন্নত জাতের বীজের সঠিক ব্যবহারের ফলে জেলায় প্রতি বছরই ভুট্টার উৎপাদন বাড়ছে। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেন। বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ রঙের পাকা ভুট্টার সমারোহ কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ