ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

জনসেবাকে আরও সহজ করতে গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা-য় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার।

 এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত, দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান (পর্চা) সংগ্রহ, জমির ম্যাপ উত্তোলনসহ ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা গ্রহণ করতে পারছেন।

 এছাড়াও ১৬১২২ নম্বরে ফোন করে ভূমি সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও অভিযোগ জানানো যাবে বলেও জানানো হয়। বক্তারা আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। 

এ ধরনের আয়োজন জনগণের মধ্যে ভূমি সেবা সম্পর্কে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 আয়োজকরা জানান, জনবান্ধব ভূমি সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে আয়োজিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনসেবাকে আরও সহজ করতে গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ