ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

বেড়ায় ‘ইয়াবা সম্রাট’ গ্রেফতার: ভ্রাম্যমান আদালতে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:​পাবনার বেড়ায় পুলিশের মাদক নির্মূল অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ হাসান বেপারীকে (৩৪), (গাঁজা ও ইয়াবা) সেবনরত ও অসংলগ্ন অবস্থায় এবং ব্যবহারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ৩টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

​বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে মালদহ পাড়া এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আব্দুল্লাহ আল আমিন, এসআই (নিঃ) নাসির উদ্দিনসহ বেড়া মডেল থানার সঙ্গীয় পুলিশ ফোর্স।

​অভিযান চলাকালে মালদহ পাড়া গ্রামের আঃ রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হাসান বেপারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ঘটনাস্থলে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত হাসানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লংঘনের দায়ে ৩৬(১)(১৬) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​বেড়া থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত হাসান বেপারী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক সংক্রান্ত আরও ৪টি মামলা রয়েছে।

​বিশেষ অভিযান প্রসঙ্গে ওসি নিতাই চন্দ্র সরকার জানান: "২০২৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে গত ৩০ এপ্রিল থেকে সারা দেশে মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে একটি সমন্বিত বিশেষ অভিযান শুরু হয়েছে। সরকারের সেই জিরো টলারেন্স নীতি ও নির্দেশনার আলোকেই বেড়া মডেল থানা পুলিশ মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে এবং শীর্ষ মাদক ব্যবসায়ী হাসানকে গ্রেফতার করা হয়েছে।"

​এদিকে বেড়া মডেল থানা পুলিশের এই মাদকবিরোধী কঠোর ও ঝটিকা অবস্থানের কারণে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গঠনে মাদকের শিকড় যেন পুরোপুরি উপড়ে ফেলা হয় এবং এই ধরনের চিহ্নিত অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে সহজে পার পেয়ে না যায়, সে ব্যাপারে প্রশাসনের সদা জাগ্রত দৃষ্টি আকর্ষণ করেছেন বেড়া উপজেলার সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

বেড়ায় ‘ইয়াবা সম্রাট’ গ্রেফতার: ভ্রাম্যমান আদালতে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ