ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সৌদির সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ, ১৬ বছর ধরে একই রীতি, জামাতে ২১ মুসল্লি

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় কয়েকটি গ্রামের একাংশের মুসল্লিরা। দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই ঈদ পালনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ।

সকাল থেকেই এলাকায় মুষলধারে বৃষ্টি হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামাতে অংশ নিতে আসেন মুসল্লিরা। নির্ধারিত সময়ে শিশুসহ প্রায় ২০-২১ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজে অংশ নেওয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রওশনবাগ এলাকার মুসল্লি হারুন মিয়া (৫০), আব্দুল রাজ্জাক (৪৫) ও শাহিন মিয়া (৫৫) জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন। তারা গত ১৬ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছেন বলেও জানান।

স্থানীয় বাসিন্দা ইউনুস সরকার (৬৫) বলেন, তাদের গ্রামের প্রায় ৫-৬টি পরিবার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে আজই তারা দুটি পশু কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন।

ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি নোয়াখালীতে একদিন আগে ঈদুল আজহা উদযাপন নোয়াখালীতে একদিন আগে ঈদুল আজহা উদযাপন

এদিকে, দেশের প্রচলিত নিয়মের একদিন আগে ঈদ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে মোতায়েন ছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ, ১৬ বছর ধরে একই রীতি, জামাতে ২১ মুসল্লি

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ