ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

সরিষাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সমাজের সাধারণ মানুষ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী এবং আর্থিকভাবে অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন “হিলফুল ফুজুল ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে বুধবার(২৭ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম সাবু স্বাগত বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জিয়াউল হক সোহেল। তিনি সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এতে কোনাবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগঠক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি  আবুল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ঠিকাদার আলহাজ রঞ্জু আহমেদ, সমাজসেবক আব্দুল করিম এবং হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সদস্য শাকিল আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোছাদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য নাজমুল ইসলাম, আসিফ মাহমুদ, সোহেল মাহমুদ ও হাফেজ রমজান আলী।

বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল আতপ চাল, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, জিরা, দারুচিনি, সাদা এলাচ, সয়াবিন তেল, সাবান, গুঁড়া দুধ, সেমাই, তেজপাতাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ উপহার পেয়ে খুশি অসহায় মানুষেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

সরিষাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ