ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা সাঘাটা:- গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাধু আশ্রম সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাস্তার পাশে নির্মিত রক্ষা দেয়াল বা গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙা অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও প্রয়োজনীয় মেরামত না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, সাঘাটা-গাইবান্ধা প্রধান সড়ক থেকে কালীর বাজার হয়ে উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটিও বহু স্থানে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ ও বড় গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, সাধু আশ্রম সড়কের ভাঙা অংশ ও ক্ষতিগ্রস্ত গার্ডওয়াল দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে কালীর বাজার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ