ময়মনসিংহ নগরীর ৩ নং ফাঁড়ির নতুন ইনচার্জ মোঃ জালালউদ্দিন ।
দায়িত্ব গ্রহণ করে আইন-শৃঙ্খলা নিশ্চিতে কঠোর হওয়ার ঘোষণা ময়মনসিংহ নগরীর ৩ নং পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে মোঃ জালালউদ্দিন যোগদান করেছেন। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর মোঃ জালালউদ্দিন বলেন, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই, মাদক ও সকল ধরনের অপরাধ দমনে তিনি কঠোর অবস্থানে থাকবেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য।
তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি ফাঁড়ি এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি ও সন্দেহভাজনদের ওপর নজরদারি জোরদার করার কথাও বলেন। মোঃ জালালউদ্দিন যোগদানে ৩ নং ফাঁড়ি এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন