ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

তেঁতুলিয়ার ভজনপুরে শ্রমিক ইউনিয়ন নিয়ে উত্তেজনা, মহাসড়ক অবরোধ

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ‘তেঁতুলিয়া পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ (রেজি. নং-২৮৫০) নামে একটি শ্রমিক সংগঠন গঠিত হয়। শ্রমিকদের দাবি, একটি বৈধ নিবন্ধিত ইউনিয়ন থাকার পর একই এলাকায় পৃথক শাখা ইউনিয়ন গঠনের সুযোগ নেই।

অভিযোগ রয়েছে, দেবনগর ইউনিয়নের আসিরুল ইসলাম নতুন করে একটি শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগ নেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধে অংশ নেওয়া এক শ্রমিক অভিযোগ করে বলেন, “আসিরুল ইসলাম অতীতেও শাখা ইউনিয়ন দেওয়ার নামে শ্রমিকদের কাছ থেকে অর্থ নিয়েছেন। বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈকত আলী বলেন, “আমরা রাজশাহী থেকে বৈধভাবে ‘তেঁতুলিয়া পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ নিবন্ধন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি, যেখানে মূল ইউনিয়ন থাকবে সেখানে আলাদা শাখা ইউনিয়নের বিধান নেই। এছাড়া আসিরুল ইসলাম ইউনিয়নের বোর্ড দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে প্রথমে ২৫ হাজার টাকা এবং পরে বিভিন্ন অজুহাতে আরও প্রায় ৭ লাখ টাকা নিয়েছেন বলে আমরা অভিযোগ করছি। বর্তমানে তিনি নতুন শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাখা ইউনিয়নের নামে অর্থ আদায় করছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, “রেজিস্ট্রেশন নম্বর ২৮৫০-এর শ্রমিক ইউনিয়নের অধীনে যে নতুন শাখার কাগজপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে কিছু ত্রুটি পাওয়া গেছে। তাই সেটির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যার কাগজপত্র বৈধ থাকবে, সেই ইউনিয়নই বহাল থাকবে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউএনওর আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

তেঁতুলিয়ার ভজনপুরে শ্রমিক ইউনিয়ন নিয়ে উত্তেজনা, মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ