ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

অবৈধ করাতকলের শব্দদূষণে অতিষ্ঠ ৩১ পরিবার, প্রতিকার না পাওয়ার অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের নাশির মন্ডল হাট বোসপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি শ্যালো মেশিনচালিত করাতকল (স-মিল) থেকে সৃষ্ট বিকট শব্দ, ধূলাবালি ও কম্পনের কারণে অন্তত ৩১টি পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও বন বিভাগের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বাজারের পশ্চিম পাশে মো. হকিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্যালো মেশিন দিয়ে করাতকল পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মিল চালানোর ফলে আশপাশের বসতবাড়িতে কাঠের গুঁড়ার ধুলাবালি ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে বিকট শব্দ ও যন্ত্রের কম্পনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গত ৪ মার্চ নাশির মন্ডল হাট বোসপাড়া গ্রামের ৩১ জন বাসিন্দার পক্ষে স্থানীয় মো. আনছারুল ইসলাম বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, করাতকলের তীব্র শব্দ ও কম্পনের কারণে অনেকের পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, ছোট শিশুদের ঘুম নষ্ট হচ্ছে এবং অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এছাড়া করাতকলের বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে মিল মালিক ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য বোদা সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ বিন জিয়া গত ২১ জুন তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোদা-দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসারের কাছে বিষয়টি পাঠান।

এ বিষয়ে বোদা-দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পাঠানো তদন্ত প্রতিবেদন ও ভুক্তভোগীদের আবেদন তিনি পেয়েছেন। তবে এককভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা বা ব্যবস্থা নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিষয়টি এসিল্যান্ডকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

অবৈধ করাতকলের শব্দদূষণে অতিষ্ঠ ৩১ পরিবার, প্রতিকার না পাওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ