ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি:- জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম এবং নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু ও জামিরুল হক টুটুল, জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আকিদুল ইসলাম এবং সেক্রেটারি মিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা করা হলে জনগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।

তারা আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে অতীতের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন বক্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ