ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির সদস্যরা।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্তসংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, বিজিবি আটক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে টহল চলাকালে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ