ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

মিলন বৈদ্য শুভ রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :- চট্টগ্রামের রাউজানের সর্বস্তরের মানুষের প্রিয় ও সুপরিচিত লোকশিল্পী কবিয়াল রবিশংকর দে রুবেল দীর্ঘ ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরেছেন। গত ৩ জুলাই ২০২৬ তিনি সফলভাবে ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভারত সফরকালে তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বেহালা সত্যনন্দ মহাথের বিহার, চাকলা ও বেরাচাঁপাসহ বিভিন্ন স্থানে পাল্টা কীর্তন ও বুদ্ধ কীর্তন পরিবেশন করে ভক্ত-শ্রোতাদের হৃদয় জয় করেন। তাঁর সুরেলা কণ্ঠ, আধ্যাত্মিক পরিবেশনা ও মনোমুগ্ধকর উপস্থাপনা ভারতীয় ভক্তদের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।

দীর্ঘদিন পর জনপ্রিয় এই শিল্পীর দেশে ফেরার খবরে রাউজানসহ বিভিন্ন এলাকার সংগীতপ্রেমী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা দিচ্ছেন অসংখ্য অনুরাগী।

জানা গেছে, সফর শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে কবিয়াল রবিশংকর দে রুবেল খুব শিগগিরই আবারও তাঁর চিরচেনা মঞ্চে, চেনা ছন্দে এবং নতুন উদ্যমে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবেন। তাঁর নতুন পরিবেশনার অপেক্ষায় রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত ও সংস্কৃতিপ্রেমীরা।

এদিকে শিল্পীর আগামী দিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন ও উৎসবে অংশগ্রহণের সময়সূচি জানতে এবং সরাসরি অনুষ্ঠান বুকিংয়ের জন্য আগ্রহী আয়োজকদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সরাসরি বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ: +৮৮০১৮৮২৮২৪৭২৩ সবশেষে শিল্পীর পক্ষ থেকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে,"খুব শিগগিরই চেনা মঞ্চে, চেনা ছন্দে আপনাদের সবার সঙ্গে আবারও দেখা হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ