ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৭০-৮০ জন আসামি

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র এলাকায় কয়েকটি পোস্টার লাগানো হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিভিন্ন স্থানে সাঁটানো তিনটি পোস্টার উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক এবং "২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী", "জয় বাংলা" ও "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন স্লোগান ছিল। এসব পোস্টারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০  থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৭০-৮০ জন আসামি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ