ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

ফরিদপুরে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক ৪

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন— মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা গত প্রায় ১০ দিনেরও বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে টাকা আদায় করে আসছিলেন। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন জানান, পরিবহন থেকে অর্থ উত্তোলনের সময় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা কী কারণে এবং কোন কর্তৃপক্ষের অনুমতিতে টাকা উত্তোলন করছিলেন, তা জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে।

তিনি আরও জানান, তদন্তে অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফরিদপুরে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক ৪

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ