ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

ভুয়া ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়), ৩০ জুলাই: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সনাতনী সমাজ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ওই ভিডিও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী তার সরকারি দায়িত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার জনপ্রিয়তা নষ্ট করার উদ্দেশ্যেই একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মদন মোহন রায়, সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায় এবং দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ভুয়া ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ