ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

অবৈধ  সার মজুদকারীকে জরিমানা

অবৈধ সার মজুদকারীকে জরিমানা

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের শুভ উদ্বোধন

সোনাই নদী থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু লুট হুমকির মুখে রাবার ড্যাম,ও বিলুপ্তির পথে কয়েকটি গ্রাম'

চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো।

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১ 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি রাজশাহী নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে নগরের রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী নুর মোহাম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই তিনি ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার ও ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

র‌্যাব জানায়, মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে , আরও কে, কে , জড়িত,  সেই বিষয়টা ও বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ