ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট ও ভুক্তভোগীর জুতার ব্যাগ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) ও মো. তারেক রহমান (২১)।

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট সন্ধ্যায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগান থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে কাউসার আলী মরদেহটি তার মা মেরিনা বেগমের বলে শনাক্ত করেন।

তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে প্রথমে বাবুল হোসেনকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মেরিনা বেগমের সঙ্গে বাবুল হোসেনের সম্পর্ক ছিল। বিয়ের চাপ দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে পরিচয় নষ্ট করতে তার মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আরও দুইজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ কঠোরভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ