ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজা বহনকারী একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় রাখা মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজা বহনকারী একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় রাখা মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ