প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
পটুয়াখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুজিবর রহমান টোটোন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে দুপুরে মৎস্য অবমুক্তকরণ করা হয় অপর দিকে বেলা সাড়ে ১০ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তিনি ৩ দিনব্যাপী পৃথক কর্মসূচি গ্রহণ করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ