প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূতদিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের ঐতিহাসিক কাহারোল উপজেলার শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত কান্তজীউ মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মন্দিরের ঐতিহাসিক স্থাপত্য, কারুকার্য ও সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে অবগত হন। পরে তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদও পরিদর্শন করেন।এ সময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। পরিদর্শনকালে তারা দিনাজপুরের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর ঐতিহ্য, স্থাপত্যশৈলী এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন বিষয় অবলোকন করেন।কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ দিনাজপুরের ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় সম্প্রীতির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করে আসছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ