মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক ||
বর্ণাঢ্য র্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক। বর্ণাঢ্য র্যালি ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ লা সেপ্টেম্বর বেলা ৩. ৩০ মিনিটে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জান শিপু'র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে র্যালিটি সমাপ্তি হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান শিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার,যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার,উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার,উপজেলা কৃষকদলের যুগ্ন -সাধারণ সম্পাদক হান্নান মোল্লা,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাকিল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশী জাতীয়তাবাদ' এই দর্শনের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করাই" বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।