মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি ||
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বাবরমোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।র্যালিটি মদন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল।প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।