দোয়ারাবাজার, প্রতিনিধি ||
দোয়ারাবাজারে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!দোয়ারাবাজার, প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলতাফুর রহমান (খসরু) এবং যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মানিক মাস্টার।এতে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব সামসুল হক নমু ও জনাব এম এ আব্দুল বারী, উপজেলা বিএনপির সদস্য জনাব নূর আলী ইমরান, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য জনাব মকবুল মিয়া, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব রুবেল তালুকদার,এছাড়া নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রউফ, ইউনিয়ন বিএনপি নেতা জনাব নওশাদ জামিল ও হুশিয়ার আলী, এবং নরসিংপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল জলিল'সহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।