সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ীতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।পরে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা ও কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।আলোচনা সভায় ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আলহাজ আজিজুল কবির তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ (ভিপি শহিদ)।আলোচনা সভায় বক্তব্য দেন । আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বারী, রাঙা রুবেল, ফারুক, হাকি, বাবু, আলম, খোকা, হিরা, লালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে কেক বিতরণ করা হয়।