তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে উন্নত জাতের কলা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উন্নত জাতের কলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে স্থাপিত উন্নত জাতের ফল বাগান প্রদর্শনীর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। প্রদর্শনীতে উন্নত জাতের জি-নাইন কলা চাষ করা হয়েছে।মাঠ দিবসে কৃষকদের জি-নাইন জাতের কলা চাষের পদ্ধতি, বাগান পরিচর্যা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উন্নত জাতের কলা চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবজল খান ও শেখ মোহাম্মদ আলাউদ্দিনসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা।বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তারা বলেন, প্রচলিত চাষাবাদের পাশাপাশি উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ফলের উৎপাদন ও গুণগত মান বাড়বে। কৃষকরা আধুনিক পদ্ধতিতে জি-নাইন কলা চাষে এগিয়ে এলে এ এলাকায় কলা চাষে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।তারা আরও বলেন, জি-নাইন জাতের কলা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবে উপজেলা কৃষি অফিস। উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আয় বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জি-নাইন জাতের কলা চাষের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পেয়ে এ জাতের কলা চাষে উদ্বুদ্ধ হন।